বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

৭ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট সত্যিই বেশ অদ্ভুত ও পরস্পরবিরোধী ছিল। গত সপ্তাহের বেশিরভাগ সময় জুড়ে মার্কিন ডলারের মূল্যের মোটামুটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছে—আগের শুক্রবার বেশ কিছু বিপরীতমুখী

৭ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
01:56 2026-09-07 UTC+00

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট সত্যিই বেশ অদ্ভুত ও পরস্পরবিরোধী ছিল। গত সপ্তাহের বেশিরভাগ সময় জুড়ে মার্কিন ডলারের মূল্যের মোটামুটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছে—আগের শুক্রবার বেশ কিছু বিপরীতমুখী পরিস্থিতির মধ্যেই এই প্রবণতা শুরু হয়েছিল। মনে রাখা প্রয়োজন যে, বার্ষিক নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল নেতিবাচক ছিল এবং কেভিন ওয়ার্শের বক্তব্যকেও খুব একটা স্পষ্ট বা দৃঢ়ভাবে 'হকিশ' (সুদের হার বৃদ্ধির পক্ষে কঠোর অবস্থান) বলা চলে না। তা সত্ত্বেও মার্কিন ডলারের মূল্য বেড়েছিল। সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনই মার্কিন ডলারের পক্ষে ছিল না, অথচ এটির চাহিদা ক্রমাগত বাড়ছিল। বৃহস্পতিবার ISM সার্ভিস সূচকের শক্তিশালী ফলাফল প্রকাশিত হওয়ার পরেও... দিনের শেষে মার্কিন ডলারের দরপতন ঘটে। শুক্রবার নন-ফার্ম পেরোল প্রতিবেদনের অত্যন্ত শক্তিশালী ফলাফল প্রকাশিত হয়, আর এর ফলে মার্কিন ডলারের মূল্য... মাত্র 15 পিপস বৃদ্ধি পায়। আমাদের মতে, এসব ঘটনা ইঙ্গিত দেয় যে এই পেয়ারের বর্তমান দরপতনটি মূলত একটি টেকনিক্যাল কারেকশন মাত্র এবং মার্কেটে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে। আমরা এখনও মনে করি যে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা (যা বর্তমানে মার্কেটে প্রধান আলোচ্য বিষয়) বেশ কম; তাই মার্কিন ডলারের ক্রমাগত দর বৃদ্ধির প্রত্যাশার পেছনে দৃঢ় কোনো ভিত্তি নেই।

EUR/USD পেয়ারের 5M চার্ট

analytics6a9c08bc3b24d.jpg

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল, যা এ সপ্তাহেও কাজে লাগানো যেতে পারে—মার্কিন সেশনের একেবারে শুরুতে এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়া থেকে বাউন্স করে, যার ফলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করার সুযোগ পান। দিনের শেষ নাগাদ সেই লং পজিশনগুলো থেকে ইতোমধ্যেই মুনাফা অর্জিত হয়ে থাকতে পারে। বিকল্প ক্ষেত্রে, ট্রেডাররা ব্রেক-ইভেন লেভেলে 'স্টপ-লস' সেট করে আরও বেশি মুনাফার জন্য অপেক্ষা করতে পারতেন।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের এক মাস যাবত ঊর্ধ্বমুখী প্রবণতার পর কারেকশন শুরু রয়েছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা ছাড়াই ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে ফেডের সুদের হার বৃদ্ধির ব্যাপারে ট্রেডারদের প্রায় অন্ধ বিশ্বাসের বাইরে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য তেমন কোনো কারণ নেই।

সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয়, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527–1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়া থেকে বাউন্স করলে বাই ট্রেড ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655–1.1665-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665, 1.1745–1.1754, 1.1830–1.1837। সোমবার ইউরোজোনে দ্বিতীয় প্রান্তিকের জিডিপির তৃতীয় প্রাক্কলন এবং জার্মানিতে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নয়, তাই চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।